weather ৩৪.৪২ o সে. আদ্রতা ৪৩% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে টাকা ও সোনা লুট, গ্রেপ্তার ৬

প্রকাশ :

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে টাকা ও সোনা লুট, গ্রেপ্তার ৬

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর রামপুরার বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে টাকা ও সোনা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ছয় জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৭ মার্চ) রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেপ্তারদের কাছ থেকে লুন্ঠিত স্বর্ণালঙ্কার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

গত ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর সড়কের বাসায় ঢোকার আগ মুহূর্তে আনোয়ার হোসেন নামের এক সোনা ব্যবসায়ী ছিনতাইকারীদের কবলে পড়েন। আনোয়ার হোসেন বনশ্রীতে ‘অলংকার জুয়েলার্স’ নামে একটি দোকান চালান।

সেদিন বাসায় ফেরার সময় আনোয়ার হোসেনকে ঘিরে ধরে মোটরসাইকেলে আসা কয়েকজন। তারা তাকে গুলি করে সোনা ও টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়লে ব্যপক সমালোচনা শুরু হয়।

ভিডিওতে দেখা যায়, তিনটি মোটরসাইকেলে আসা ছয়-সাত জন আনোয়ারকে ঘিরে ধরে। এ সময় তাকে ছুরি মারতে এবং গুলি করতেও দেখা যায়। হামলাকারীরা তার ব্যাগ নিয়ে মোটরসাইকেলে উঠে চলে যায়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার