weather ৩৪.৪৮ o সে. আদ্রতা ৪৭% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারীর আপত্তিকর ভিডিও : শাস্তি পেলেন দক্ষিণ কোরিয়ান ফুটবলার

প্রকাশ :

নারীর আপত্তিকর ভিডিও : শাস্তি পেলেন দক্ষিণ কোরিয়ান ফুটবলার

ছবি : সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি
এক নারীর সঙ্গে যৌনমিলনের সময় তা অনুমতি ছাড়া ভিডিও করায় শাস্তি পেলেন দক্ষিণ কোরিয়ার ফুটবলার হোয়াং উই-জো। এমন অনৈতিক কাজের জন্য হোয়াংকে এক বছরের স্থগিত কারাদণ্ড দেওয়া হয়েছে। অবশ্য আপাতত কারাভোগ করতে হচ্ছে না তাকে।

২০২২ সালে চার দফায় গোপনে দুই নারীর ভিডিও ধারণের অভিযোগ ওঠে হোয়াংয়ের বিরুদ্ধে। ২০২৩ সালের সেপ্টেম্বরে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয় ৩২ বছর বয়সি এই ফুটবলারকে। 

দক্ষিণ কোরিয়ার হয়ে ৬২ ম্যাচে ১৯ গোল করা হোয়াংকে একই সঙ্গে দেওয়া হয় নিষেধাজ্ঞাও। এক নারীর অভিযোগ থেকে অবশ্য খালাস পেয়েছেন হোয়াং।

কিন্তু আরেক নারীর অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। নিজের দোষের জন্য অনুতপ্ত হোয়াং। তবে এতে নিজের শাস্তি এড়াতে পারলেন না তিনি।

২০১৯ সালে ফরাসি ক্লাব বোর্দোতে যোগ দেওয়ার আগে দক্ষিণ কোরিয়া ও জাপানের ক্লাবে খেলেছেন হোয়াং। ফ্রান্সে তিন বছর কাটানোর পর ইংলিশ ক্লাব নটিংহ্যাম ফরেস্টে যোগ দেন তিনি। 

নটিংহ্যামে কোনো ম্যাচ না খেলা এই স্ট্রাইকার ২০২৪ সালের সেপ্টেম্বরে তুরস্কের ক্লাব অ্যালানিয়াস্পোরে যোগ দেন হোয়াং।

 পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার