weather ৩৪.৪৮ o সে. আদ্রতা ৪৭% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অপারেশন ডেভিল হান্ট : দেশব্যাপী গ্রেপ্তার ৫০৯ জন

প্রকাশ :

অপারেশন ডেভিল হান্ট : দেশব্যাপী গ্রেপ্তার ৫০৯ জন

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্টের ষষ্ঠ দিনে ৫০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযানে এখন পর্যন্ত মোট দুই হাজার ৬১৬ জনকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে পুলিশ সদর দপ্তর থেকে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ষষ্ঠ দিনে অপারেশন ডেভিল হান্টে ৫০৯ জন গ্রেপ্তার হয়েছেন। এ ছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়মিত কার্যক্রমে সারাদেশে আরো ৯৪৮ জন গ্রেপ্তার হয়েছেন।

এইসময় সারাদেশে অভিযান চালিয়ে একটি ‘ওয়ান শুটার গান’ ও একটি ‘এক নলা বন্দুক’ এবং ২২টি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর এবং পাল্টা হামলায় কয়েকজন আহত হওয়ার ঘটনার পর গেল ৮ ফেব্রুয়ারি সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামের অভিযান শুরুর ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার।

সেনা, বিমান ও নৌবাহিনী ছাড়াও পুলিশ, বিজিবি, আনসার, কোস্ট গার্ড সদস্যদের সমন্বয়ে এ অভিযান চালানো হচ্ছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার