weather ৩৪.৪৮ o সে. আদ্রতা ৪৭% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের নামে দুদকের মামলা

প্রকাশ :

সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের নামে দুদকের মামলা
সিনিয়র রিপোর্টার
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে তার স্ত্রীর বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে সংস্থাটি। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন। 

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বলেন, নুরুন্নবী চৌধুরী পাবলিক সার্ভেন্ট হিসেবে কর্মরত থেকে ৫১ কোটি ৯ লাখ ২৮ হাজার ৯ টাকার জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জন করেছেন। তার নামে থাকা ৩৩টি ব্যাংক হিসাবে মোট ২০৮ কোটি ৭০ লাখ ৭৯ হাজার ৪২৩ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।  

এসব অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।  

মো. আক্তার হোসেন বলেন, নুরুন্নবী চৌধুরীর স্ত্রী ফারজানা চৌধুরী ২ কোটি ২০ লাখ ৬১ হাজার ৬৯৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন করেছেন মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারা অনুযায়ী তার সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সিদ্ধান্ত হয়েছে। 



পিপলসনিউজ/ এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার