weather ৩৩.৯৫ o সে. আদ্রতা ৫০% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিককে ভিডিও কলে রেখে জবি শিক্ষার্থীর ফাঁস নিয়ে আত্মহত্যা

প্রকাশ :

প্রেমিককে ভিডিও কলে রেখে জবি শিক্ষার্থীর ফাঁস নিয়ে আত্মহত্যা

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
প্রেমিককে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাবরিনা রহমান শাম্মি। 

রবিবার (২৬ জানুয়ারি) ভোর রাত সাড়ে ৪ টার দিকে পুরান ঢাকার কাঠেরপুলের তনুগঞ্জ লেনের একটি মেসে এ ঘটনা ঘটে। এসময় পুলিশ গিয়ে সিলিং ফ্যানে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মিটফোর্ড হাসপালে নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রক্টরের দাবি, প্রেমঘটিত কারণে আত্মহত্যা করে থাকতে পারেন ওই শিক্ষার্থী। সাবরিনা জবির সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি যশোরের চৌগাছার নারায়নপুরে। 

সাবরিনা রহমান শাম্মির সহপাঠী আলী কাজী বলেন, 'আমরা ভোর চারটার দিকে জানতে পারি, শাম্মি আত্মহত্যা করেছে। তৎক্ষণাৎ আমরা কাঠেরপুলে তার মেসে যায়। তখন বুয়েটে পড়াশোনা করা শাম্মির বয়ফ্রেন্ডও এসেছিল। অনেক কান্নাকাটি করার পর চলে যায় সে।'

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, 'মৃত্যুর খবর শুনার পর সকাল ৬ টায় আমি মিডফোর্ড হাসপাতালে দেখতে যাই। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি প্রেমঘটিত কারণে মেয়েটি আত্মহত্যা করেছে। 

কারণ ফাঁস দেওয়ার সময় প্রেমিককে ফোনে রেখে আত্মহত্যা করেছে এই শিক্ষার্থী। পুলিশ ইতোমধ্যে মোবাইল ফোন জব্দ করেছে।' সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সাবরিনা রহমান শাম্মী কাঠের পুলের তনুগঞ্জ লেনের একটি ছাত্রী মেসে থাকতেন। 

ছাত্রী মেসের একটি রুমে একাই থাকতেন তিনি। পাশের রুমে অন্য ছাত্রীরা থাকতেন। আজ ভোর সাড়ে ৪টায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার