weather ৩৪.৪৮ o সে. আদ্রতা ৪৭% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামিনে কারামুক্ত হয়ে মামলার চার সাক্ষীকে কোপালেন আসামি

প্রকাশ :

জামিনে কারামুক্ত হয়ে মামলার চার সাক্ষীকে কোপালেন আসামি

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক

সাভারে হত্যা মামলার প্রধান আসামি জামিনে কারামুক্ত হয়ে চার সাক্ষীকে কুপিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। 

 

রবিবার (১৯ জানুয়ারি) রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর যাদুরচর এলাকার পশ্চিম পাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।


আহতরা হলেন- আহমেদ সানি (২৯), মো. ফারুক (৪৭), মো. দেলোয়ার হোসেন (৪৫) ও মো. শাহীন মাহমুদ (৩৭)। 

 

ভুক্তভোগীদের অভিযোগ, ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে প্রকাশ্যে খুন হন ব্যবসায়ী সাহাবুদ্দিন। সেই মামলায় আদালতে সাক্ষ্য দেন আহত চার জন। সম্প্রতি ওই মামলার প্রধান আসামি রকিবুল ইসলাম ফয়সাল জামিনে বের হন। রবিবার রাতে ফয়সালসহ ১০-১২ জন দেশীয় অস্ত্রসহ মামলার সাক্ষীদের এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।


আহত সানির মা সেলিনা আহমেদ বলেন, সাহাবুদ্দিন হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল লোকজন নিয়ে আমার ছেলের ওপর হামলা করেছে। এ সময় আমার ভাই ফারুক, দেলোয়ার ও শাহীন এবং ভাতিজা আবিদ হাসান সিয়াম এগিয়ে এলে তাদেরকেও ফয়সাল এবং তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। এতে একজনের মাথা থেকে কান ও আরেকজনের হাতের আঙুল বিছিন্নসহ সবাই রক্তাক্ত হন।

 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সাভার মডেল থানা পুলিশের দুইটি টিম ও ট্যানারি ফাঁড়ির একটি টিম এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম অভিযুক্তদের আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 


পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার