weather ৩৪.৪৮ o সে. আদ্রতা ৪৭% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রকাশ :

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ছবি : সংগৃহীত

মুন্সিগঞ্জ প্রতিনিধি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেছে চার জনের। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় নিমতলা ও শুক্রবার (৩ জানুয়ারি) ভোর ৪টার দিকে হাসাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচ জন।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে নিমতলী এলাকায় একটি কাভার্ডভ্যানের পেছনে মাওয়ামুখী আব্দুল্লাহ পরিবহনের মিনিবাস ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় মিনিবাসটি। এ সময় নিহত হন বাসের হেলপার মো. জীবন (৪৪)। তার বাড়ি শ্রীনগর উপজেলার কল্লিগাও গ্রামে। অপর নিহত হলেন- বাসযাত্রী মো. রায়হান (২৭)। তিনি সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের বাসিন্দা।

এদিকে শুক্রবার ভোরে হাসাড়া এলাকায় অপর দুর্ঘটনায় নিহত হন আরো দুই জন। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শ্রীনগরর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ক্যামিলায়া সরকার জানান, রাতে দুইজনের মরদেহ হাসপাতালে আনা হয়। ভোরে আসে আরো দুজনের মরদেহ। পরে আসা নিহত দুই ব্যক্তির আনুমানিক বয়স ৩৫ ও ২৫  হবে। তবে তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার