weather ৩৩.৯৫ o সে. আদ্রতা ৫০% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় ট্রাকচাপায় তিন কৃষিশ্রমিক নিহত, আহত ৫

প্রকাশ :

পাবনায় ট্রাকচাপায় তিন কৃষিশ্রমিক নিহত, আহত ৫

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
পাবনার সাঁথিয়ায় ট্রাকচাপায় করিমনের (তিন চাকার ইঞ্জিনচালিত ভ্যান) তিন কৃষিশ্রমিক যাত্রী নিহত হয়েছেন। এতে আরো পাঁচ কৃষিশ্রমিক আহত হয়েছেন। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোরে সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙামাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, সাঁথিয়া উপজেলার রাঙামাটি গ্রামের আলতাব হোসেনের ছেলে খোকন মিয়া (২৭), ছোন্দহ গ্রামের নাজিমুদ্দিনের ছেলে মো. ধনী (৫০) ও আবু সাইদের ছেলে মো. রাসেল (২৭)।
 
স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েকজন কৃষিশ্রমিক পেঁয়াজ লাগানোর জন্য একটি করিমনে করে উপজেলার মাধপুর এলাকার দিকে যাচ্ছিলেন। এসময় সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙামাটি এলাকায় পৌঁছালে করিমনটি নষ্ট হওয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে সেটি মেরামত করা হচ্ছিল। বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক করিমনটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন কৃষিশ্রমিক মারা যান, আহত হন পাঁচজন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, আজ ভোরে কৃষিশ্রমিকেরা পেঁয়াজ লাগানোর জন্য করিমনে করে মাধপুরের দিকে যাচ্ছিলেন। রাঙামাটি নামক স্থানে মাধপুরের দিক থেকে আসা সাঁথিয়াগামী একটি ট্রাক করিমনটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। ট্রাকটিকে আটক করা গেলেও এর চালক ও তার সহকারী পালিয়ে যান।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময় তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য তালা ভেঙে নিজ দপ্তরে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার